মেহেরপুর জেলা শহরের কোট মসজিদ এলাকায় ও গাংনী উপজেলায় নির্মিত মডেল মসজিদ দুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে সারাদেশের সাথে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী এই মসজিদ দুটি উদ্বোধন করেন।
মেহেরপুর থেকে অনুষ্ঠানে যুক্ত থাকেন জেলা প্রশাসক মুনসুর আলম খান , ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এএম সিরাজুম মুনির, উপজেলা চেয়ারম্যান এ্যাড ইয়ারুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিগণ।
উল্লেখ্য ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদ মূলত একটি ইসলামিক কালচারাল একাডেমির আদলে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে পাঠাগার, বই বিক্রি কেন্দ্র, পুরুষের পাশাপাশি নারী ও প্রতিবন্ধীদের নামাজ পড়ার জায়গা, মৃত ব্যক্তির গোসল ও জানাজার জায়গা, ট্রেনিং সেন্টার এবং ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়।
