কথায় আছে প্রবীনের যুক্তি, নবীনের শক্তি- আর এই দু’য়ে মিলে হয় সমাজের মুক্তি। এই বিষয়গুলো মাথাই নিয়ে মেহেরপুরে হয়ে গেলো প্রবিনদের নিয়ে মিলন মেলা, বিস্তারিত দেখুন প্রতিবেদনে,,,
প্রবীনের যুক্তি, নবীনের শক্তি- আর এই দু’য়ে মিলে হয় সমাজের মুক্তি।
আমাদের দেশে সাধারণত কোনো ব্যক্তির ৬০ বছর পেরোলেই প্রবীণের ঘরে তার নাম লিপিবদ্ধ হয়। আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় আমাদের বর্তমানে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হয়ে উঠেছেন তাঁরা। আর সমাজের এই প্রবিন মানুষদের কে নিয়ে মেহেরপুরে হয়ে গেলো প্রবিনদের মিলন মেলা,,। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার চকশ্যাম নগর এলাকায় সমাজের প্রায় ৮০ জন প্রবিন ব্যক্তি এই মিলন মেলায় অংশ গ্রহন করেন। এই ভিন্ন রকম মিলন মেলার আয়োজন করেন, চকশ্যাম নগর গ্রামের,সুমন, রায়হান, নাসির, রকি, জাকারিয়া, রনি, রাশিম, জাহিদ, জাহাঙ্গীর,সুকুর, সিহাব, মামুন, রিপন সহ সহিদুলের মতো তরুনেরা।
এই অনুষ্ঠানে প্রবিনদের বিনোদনের জন্য রাখা হয় বিভিন্ন প্রতিযোগীতা মুলক খেলা, ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী। খেলা শেষে প্রবিন দের জন্য দুপুরে রাখা হয় ভোজের আয়োজন, যেখানে তৃপ্তি ভরে দুপুরের আহার সারেন, প্রবিন রা।
