মেহেরপুর প্রতিনিধি (১৪/০১/২০২৩) :
জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি হত্যা করেছে এয়ারফোস ও আরমি অফিসারদেরও। জিয়াউর রহমানের সেই সন্তান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিলো। আজ তারেক জিয়া পলাতক। সেই বিদেশের মাটিতে বসে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজ সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবতনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মন্ত্রী আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে সারা বিশে^র রোল মডলে হিসেবে তৈরি করার চেষ্টা করছে। তখনও আবারও মিথ্যাচার ও অপপচারে লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত। অথচ তাদের সরকারের আমলে পর পর ৫ বার দূনিতীতে চ্যাম্পিয়ন হয়েছিলো দেশ। তিনজন এমপিকে নৃশংশভাবে হত্যা করেছিলো, হত্যা করেছিলো জাতির জনকের কণ্যা শেখ হাসিনাকেও। তদের উদ্দেশ্য ছিলো একটিই আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যা করা করে দেশকে নিশ্চিহ্ন করে ফেলা। কারণ দলটির সাথে মিশে আছে পাকিস্তানের পেতাত্মারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম
জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার পর শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলো তারই ছেলে তারেক রহমান-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
previous post
