মেহেরপুর জেলা ছাত্রলীগের নির্দেশে, মেহেরপুর সদর উপজেলা আওতাধীন আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে শীতার্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে, সুবিধা বঞ্চিত অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরন করেন, আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মকবুল হোসেন।
মকবুল হোসেন বেলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মেহেরপুর জেলা ছাত্রলীগ এর নির্দেশে, শীতার্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেছি। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে , বাংলাদেশ ছাত্রলীগ এর একজন কর্মি হিসেবে সব সময় প্রস্তুত আছি।
