বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার চারই জানুয়ারি বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগ এর আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি নেতৃত্বে মিছিলটি শহরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাক্তার শহীদ শামসুজ্জোহা পার্কে কাছে গিয়ে শেষ করা হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আবদুস সালাম ,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ,পৌর সভাপতি বুলবুল হোসেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ সহ জেলা ছাত্রলীগের ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
