মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে হৃদয়ে আমঝুপি সেচ্ছাসেবী সংগঠনের কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়। সংগঠনের আমঝুপি বাজারে নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসার জাহিদ হোসেন চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য এবং মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, এবং আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক হোসেন শুভ,সমাজ কল্যাণ সম্পাদক ইসমাম রাজা ইপ্তি,ধর্ম বিষয়ক সম্পাদক আলফাজ হোসেন জনি, নির্বাহী সদস্য ইমতিয়াজ আহমেদ অভি,এবং সংগঠনের সাধারণ সদস্য মো হাসিব,শিপন,সহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী গন প্রমুখ।এসময় সংগঠনের সম্পাদক পরিষদের সদস্য এবং বার্তা মেহেরপুর এর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাসানুজ্জামান বিপলু সভাপতিত্ব করেন এবং কেক কেটে অনুষ্ঠান শেষ করেন।
