নিজস্ব প্রতিবেদক:
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধনিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ওশৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয়
অবদানের জন্য “রাষ্ট্রপতির পুলিশ পদক
(পিপিএম)”-সেবা” পদেক ভূষিত হলেন
মেহেরপুরের পুলিশ সুপার মো” রাফিউল
আলম।
আজ মঙ্গলবার রাজধানীর মেট্রোপলিটন
রাজারবাগ পুলিশ লাইনস ময়দানে পুলিশ
সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এ
পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে দেশের ১১৫ সদস্যকে
সাহসিকতার পুরস্কার হিসেবে বিপিএম ও
পিপিএম পদক প্রদান করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার মো: রাফিউল
আলম পিপিএম পদকে ভূষিত হওয়ায়
জেলা পুলিশের সকল কর্মকর্তারা পুলিশ সুপার কে অভিনন্দন জানিয়েছেন। বার্তা মেহেরপুর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম কে তার এই অর্জন এর জন্য।
