মেহেরপুর রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলের উদ্যোগে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ । রবিবার দুপুরের দিকে রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুল প্রাঙ্গণে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর পৌর সভার মেয়র মাহাফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ ও পুরস্কার বিতরণ করেন। রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ টিভি র মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিজান, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদ ক মিজান সাংবাদিক, রং তুলি ডিলিজেন্ট একাডেমী স্কুলের পরিচালক, মোঃ রাশেদ খান,ও মিজানুর রহমান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন রংতুলি রিলিজিয়ান একাডেমী স্কুলের প্রধান শিক্ষক ইয়াহিয়া রহমান ,পরে রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই এবং পুরস্কার তুলে দেন।
