আজ ২১শে ডিসেম্বর, ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার হসপিটাল মোড় এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হসপিটাল মোড়ের সামনে হোটেল ও দোকানগুলোতে তদারকি করা হয়।
এসময় মেসার্স কাওসার হোটেলকে রান্না রুমের সাথে উন্মুক্ত খোলা টয়লেট ও টয়লেটের পাশেই খাবার জিনিস খোলা রাখা, খুবই নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য তৈরি ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৭,০০০/- টাকা জরিমানা করা হয় ও ৭ দিনের জন্য সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। এই ৭ দিন কোন খাবার পণ্য তৈরি বা বিক্রয় করা যাবেনা। শুধুমাত্র হোটেলের পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের কাজ করতে হবে। অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মুক্তার হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা ও ০২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়া মেসার্স মায়ের হাতের রান্না নামক হোটেলকে একই অপরাধে ২,০০০/- টাকা জরিমানাসহ অভিযানে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ১২,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ।
সহযোগিতায় ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।
