মেহেরপুরে বহুমুখী মানব কল্যাণ সংস্থা’র আয়োজনে ২শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই কম্বল বিতরণি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার সভাপতি আহমেদ পিপুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহব্বায়ক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নুরুল হামিদ, সাংবাদিক বিপুল আশরাফ, শামিমা লিপি সাইদুন নাহার ইপমি প্রমুখ।
মেহেরপুরে বহুমুখী মানব কল্যাণ সংস্থা’র শীত বস্ত্র বিতরণ।
previous post
