আজ ০৭ ডিসেম্বর, ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার মনোহরপুর ও কুলবাড়ীয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মুদিখানা, ফার্মেসী, সার-কীটনাশকসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় কুলবাড়ীয়া বাজারে মেসার্স রাফিক স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ চকলেট, বিস্কুট, কোমলপানীয়, সাবান, চানাচুরসহ ফ্রিজ ও র্যাক থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
মনোহরপুর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রফিজা ট্রেডার্স নামক সার-কীটনাশকের প্রতিষ্ঠানকে, অতিরিক্ত দামে সার বিক্রয়, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও সারের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৪০ ধারায় ২,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে ০২ টি প্রতিষ্ঠানকে মোট ১২,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় এবং ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ।
সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) জনাব মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এই
