মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল(২০) ও সুলতান (১৮) নামের দুজন গুরুতর আহত হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় আলগামন ও মোটরসাইকেলে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহত রবিউল মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে এবং সুলতান একই এলাকার জিনারুল ইসলামের ছেলে।
জানা গেছে তারা দুজন মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি যাচ্ছিল অপর দিক থেকে একটি আলগামন, আসছিল মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আলগা মনের সাথে স্বজোরে ধাক্কা মেরে পড়ে যায় পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুরে কাথলি সড়কে সড়ক দুর্ঘটনায় আহত দুই।
previous post
