নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে অব্যবস্থাপনায় মিষ্টি বিক্রয় ও স্বর্ণের ক্যাডেট ফাঁকি দেওয়ায় দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চুয়াডাঙ্গা।
মঙ্গলবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সরকারি পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 37ও43 ধারাই মেহেরপুর শহরের গিয়াস মিষ্টান্ন ভান্ডার এর ৫০০০০ টাকা জরিমানা করা হয়।সেই সাথে ।নিউ পল্লীশ্রী জুয়েলার্স এর ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় গাংনীর র্যাব ১২-র এ এস পি আবুল কালাম আজাদ ও সেনেটারী ইন্সপেক্টর তাজিমুল হক সেখানে উপস্থিত ছিলেন।
