আজ ভোর সাড়ে পাঁচটার সময় মেহেরপুর-কাথুলী সড়কের জোছনা বেকারির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ঢাকার মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতিমা লিপি ও নারায়ণগঞ্জের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাসযোগে কানিজ ফাতিমা লিপি ও মাসুদ রানা মেহেরপুরে উদ্দেশ্যে রওনা দেয়। ভোর বেলায় তারা পৌঁছাই মেহেরপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটি রিক্সযোগে তারা দুজন কাথুলী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। রিক্সাটি ভোর সাড়ে পাঁচটার সময় বড় বাজারের জোসনা বাড়ির সামনে পৌঁছালে তখন পুলিশের সন্দেহ হয়। রিক্সাটির গতিরোধ করে পুলিশ। পরে পাশের একটি কক্ষে নারী পুলিশ দিয়ে তল্লাশী করলে ঐ নারীর পায়ু পথ থেকে কালো টেপ জড়ানো তিনটি বস্তু উদ্ধারনকরা হয়। টেপ খুলে পাওয়া যায় ৬টি স্বর্ণের বার।6 টি স্বর্ণের বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে জানালেন ওই কর্মকর্তা।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে নেওয়া হয়। তবে কার কাছে স্বর্ণের বারগুলো দেওয়া হতো তাকে খুঁজছে পুলিশ।তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদ্ঘাটন করা হবে।
previous post
