মেহেরপুর গাংনী বামুন্দি বাজারে মাদক বিরোধী সমাবেশে। প্রধান অতিথিতে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বলেন। কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে আমাকে জানাবেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখতে চাই।পুলিশ সুপার রাফিউল আলম।
মাদক একটি পরিবার কে ধ্বংস করে,তথা একটি সমাজকে ধ্বংস করে। সুতরাং মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদের কে কোন ছাড় দেওয়া হবে না। আমার কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে আমাকে জানাবেন।
কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত মাদক বিরোধী সমাবেশে ।
শনিবার বিকালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি বাজারে এই মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের সভাপতিত্ব করেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।
এ সময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল।
এছাড়া এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সবাবেশে উপস্থিত ছিলেন।
