মেহেরপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ড তাহের ক্লিনিক পাড়ার ময়ামারি রোডের পাশের জমি থেকে রাতের আধারে গাছ কেটে নিয়ে যায় চোরের দল।সকালে জমিতে যেয়ে জমি ফাকা দেখতে পায় সাংবাদিক জনি। কে বা কারা রাতের আধারে শিশু গাছ, আকাশ মনি গাছ,বাবলা গাছ,নিম গাছ সহ একাধিক গাছ কেটে নিয়ে যায় চোরেরা।পরে বিভিন্ন মাধ্যমে খোজখবর নিয়ে গাছের ৮/৯ টা লগ কলেজ রোডে অবস্থিত লতা স’মিলের সামনে পাওয়া যায়।লতা স’মিলের মালিক দুলাল পাল জানান গতকাল সকালের দিকে গোরস্থান পাড়ার কিছু যুবক একটি ট্রলি করে গাছগুলো আমার স’মিলে ফেলে যায় গাছ চিরাই করার জন্য।তবে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত পৌর গোরস্থানের সামনে নজরুল ফার্নিচার কাটগুলো কিনেছে বলেও তিনি জানান।সাংবাদিক মিজানুর রহমান জনি বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত করে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।
