মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেল দুর্ঘটনায় সুজন আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এক সন্তানের জনক নিহত সুজন গাংনী (চৌগাছা) পৌর মাধামিক বিদ্যালয় পাড়ার রতন আলীর ছেলে।
সুজন পেশায় একজন রাজমিস্ত্রী । বুধবার সকাল ১০টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা দারুল এতিমখানার নিকট এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় , সুজন তার বড় ভাইয়ের মােটরসাইকেল নিয়ে খােয়া ভাঙ্গার কাজের জন্য সাহারবাটী গ্রামে যাবার পথে প্রতিমধ্যে নাবিল ফার্নিচার কারখানা থেকে আর একটি মোটর সাইকেল হঠাত রাস্তায় উঠে আসলে ঐ গাড়ির সাথে সুজনের পাশাপাশি সংঘ্ররস হলে নিয়ন্ত্রন হারিয়ে সুজন চৌগাছা দারুল এতিমখানার কাছে পৌঁছালে,মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বাবলা গাছের সাথে ধাক্কা খায়। এসময় সে গুরুতরভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘােষণা করেন। দুর্ঘটনায় তার ব্যবহৃত মােটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ভেঙ্গে দুই ভাগ হয়ে যায়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে অপর মোটর সাইকেল্টি নাবিল ফার্নিচার কারখানা থেকে উদ্ধার করেন, যার রেজিশট্রেশন নং মেহেরপুর ল ১১-৮৬১৩ ।উক্ত মোটর সাইকেল্টির মালিক ইমরান পলাতক রয়েছেন।
গাংনিতে মোটরসাইকেলের পাশাপাশি সংঘর্ষে নিহত ১
previous post
