শনিবার (১০ সেপ্টেম্বর ) দুপুর ১ টার সময় অনুষ্ঠানের মধ্য দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এ ৪ তলা ভবন এর শুভ উদ্বোধন করেন।
বলিয়ারপুর নতুন ভবন উদ্বোধনের আগে স্কুল প্রাঙ্গণে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফোরহাদ হোসেন দোদুল বলেন, মেহেরপুর এ উন্নয়ন এর চাকা ঘুরতেই আছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলটির প্রধান শিক্ষক নিজেই। এ সময় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসও বক্তব্য রাখেন।
অবশেষে অনুষ্ঠানের ইতি টানেন মাননীয় মন্ত্রী মহদয়।
শরিফ মাহমুদ
