মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক গোলাম রসূল ।
সোমবার দুপুরের দিকে গোলাম রসুল মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মিয়া জান আলী। মেহেরপুরের পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। প্রমুখ। গত নির্বাচনে গোলাম রসুল মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষ হওয়ার পর তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
জানা গেছে, আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তফশিল ঘোষণা করা হয়। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এবং ভোট হবে ইভিএম-এ।
