মুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সারির বহুল প্রচলিত পত্রিকা দৈনিক ভোরের কাগজের নামে ভুয়া পরিচয় দিয়ে সাংবাদিকতা করছেন আব্দুস সালাম নামের এক কথিত সাংবাদিক। গত ১৫ জুলাই দৈনিক ভোরের কাগজের পরিচয় দিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি নামের এক কথিত সংগঠনের সহ সভাপতি হয়েছেন তিনি। এ বিষয়ে কথিত ঐ সাংবাদিকের কাছে পরিচয় পত্র দেখতে চাইলে সে কোন পরিচয় পত্র দেখাতে পারিনি এবং ভোরের কাগজের অফিসে যোগাযেগ করা হলে আব্দুস সালাম নামের কেই মুজিবনগরে প্রতিনিধি নেই বলেও জানায়।
এ ঘটনায় মুজিবনগর থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মেহেদি রাসেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
