শরিফ মাহমুদ,
মেহেরপুরে নবীন আলেমদের সংবর্ধনা উপলক্ষে মেহেরপুর জেলা উলামা পরিষদের আয়োজনে নবীন আলেম ও সেবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে ৷
আজ ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বারাদী মাদরাসায় এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় ৷
এতে উপস্থিত ছিলেন মুফতি হাফিজুর রহমান, মুফতি আঃ কাদের, মুফতি আবুল কালাম কাসেমী ও হাফেজ খাদেমুল ইসলাম সহ বিভিন্ন নবীন ও প্রবিন উলামায়ে কেরামগন।
এখানে অতিথিরা বক্তব্য রাখেন যে উলামায়ে কেরাম তাদের দায়ীত্ব গুলো পালন করবে সাথে জনসাধারণের পাশে দাঁড়াবে।
