আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার বিকালের দিকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মাহফুজুর রহমান রিটন তার মনোনয়নপত্র জমা দেন। পৌরসভার নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার কবীর উদ্দীনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান , এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
