মুজিবনগরে হারিয়ে যাওয়া আয়শাকে ২ ঘন্টার চেষ্টায় বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিল মুজিবনগর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে বাবা- মায়ের সাথে বেড়াতে এসে হারিয়ে যায় আয়শা খাতুন নামের ২ বছরের এক শিশু কন্যা। পরে টুরিস্ট পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ ২ ঘন্টা ধরে মাইকিং করে বাবা- মায়ের কোলে ফিরিয়ে দেয়। আয়শা মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মিঠুন আলীর মেয়ে।
মুজিবনগর থানার এসআই ইসরাফিল হোসেন জানান, মুজিবনগরে বেড়াতে এসে আয়শা নামের ২ বছর বয়সি শিশু কন্যা হারিয়ে গিয়েছিল। পরে মুজিবনগর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের ২ ঘন্টার চেষ্টায় বাবা মাকে খুঁজে তাদের হাতে আয়শা তুলে দেওয়া হয়েছে।
টুরিস্ট পুলিশের এস আই সাইফুল ইসলাম জানান, মুজিবনগরে গোলাপ বাগানের কাছে একটি মেয়েকে কান্না করতে দেখে স্থানীয় এক যুবক। পরে ওই যুবক টুরিস্ট পুলিশের কাছে মেয়েটিকে নিয়ে আসে। পরে আমরা ও মুজিবনগর থানা পুলিশ মাইকিং করে তার বাবা-মায়েকে খুজে মেয়েটিকে বাবা মার হাতে তুলে দিয়েছেন ।
