নিজস্ব প্রতিবেদক:
বার্তা মেহেরপুর এর মাহে রমজানের ডাক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর মেয়র এর কার্যালয়ে দুপুর ২ টার দিকে অনুষ্ঠিত হয়। মেয়র মাহফুজুর রহমান রিটন পরিচালিত মনা জুয়েলার্সে মাহে রমজানের ডাক প্রতিযোগিতা মিডিয়া পার্টনার এনসফ ক্যাবল নেটওয়ার্ক মেহেরপুর ও বার্তা মেহেরপুর। হাফেজ মাওলানা শাহিন আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মিজানুর রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল শিমন,নজরুল সংগীত শিল্পী আসাদুল ইসলাম খোকন, মাওলানা জুনায়েদ ইসলাম, মাইশা ফারজানা, মাওলানা মুজাহিদ, নিশান সাদিক সহ মাহে রমজানের ডাক প্রতিযোগিতা অনুষ্ঠান এর প্রধান উদ্যোক্তা রাশেদ খান সহ কামরুল জামান অনিক ও আসিক খান। এই সময় ক গ্ৰুপে প্রথম হয়েছে সানজিদা খাতুন দ্বিতীয় হয়েছেন মাইশা খাতুন তৃতীয় হয়েছেন ইলিন আনজুম। খ গ্ৰুপে প্রথম হয়েছে সালমা খাতুন দ্বিতীয় হয়েছে ফাতেমা খাতুন তৃতীয় হয়েছে তানজিমুল রহমান গ গ্ৰুপ প্রথম হয়েছে সাহেদ দ্বিতীয় হয়েছে কেশমত আলী তৃতীয় হয়েছে জুবায়ের রহমান।
