নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর বীমা মৃত্যুদাবীর চেক বিতরণ। বুধবার মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর কক্ষে বীমা গ্ৰাহক মরহুম হাসান খান স্ত্রীর হাতে চেক বিতরণ করা হয়।
প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড মেহেরপুর সার্ভিস সেল অফিসের বীমা গ্রাহক, মেহেরপুর ৭ নং ওয়ার্ড মল্লিক পাড়া নিবাসী মরহুম হাসান খান এর
বীমা মৃত্যুদাবীর ১,৩৮,৭৭৬/-টাকার চেকটি গ্রাহকের স্ত্রী শামীমা ইয়াসমিন এর হাতে তুলে দেন
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইয়াসিন আলী ,
ইনচার্জ, মেহেরপুর সার্ভিস সেল অফিস।
উপস্থিত ছিলেন জনাব মোঃ জানে আলম কোম্পানির আরসি, মেহেরপুর সার্ভিস সেল অফিস
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইদ্রিস আলী ইনচার্জ, কার্পাসডাঙ্গা সাংগঠনিক অফিস।
উল্লেখ্য যে গ্রাহকের বীমা পলিসিটি ছিল “প্রাইম ইসলামী ডিপোজিট পেনশন স্কিম (মাসিক ডিপিএস )
প্রিমিয়াম মাসে ১০০০/- টাকা বীমার মেয়াদ ১০ বছর গ্রাহকের মোট জমাকৃত প্রিমিয়াম ৮৬ কিস্তি
বীমার মোট মেয়াদে জমা হতো ১,২০,০০০/ টাকা
বীমা মৃত্যু দাবীর চেকে টাকার পরিমাণ ১,৩৮,৭৭৬/-
