মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কে সামনে রেখে গণসংযোগ করেছেন মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা এবং জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন সহ কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল।
মঙ্গলবার দুপুরের দিকে কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে সেলিম রেজা ও ইমতিয়াজ হোসেন মিরন হাজী সাইফুলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
