নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে মাহে রমজানের ডাক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বার্তা মেহেরপুর এর নিজ কার্যালয়ে এই ইসলামী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর পরিচালিত এন.এস.এফ ক্যাবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর আয়োজিত মনা জুয়েলার্স মাহে রমজানের ডাক। প্রতিযোগিতা মূলক ক্বিরাত ও ইসলামী সংগীত অনুষ্ঠান। প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল সহ এন.এস.এফ ক্যাবল নেটওয়ার্ক মালিক বিন্দু সহ বার্তা মেহেরপুর এর প্রকাশক রাশেদ খান, সম্পাদক সাজিবুল ইসলাম সহ আরো অনেকে। প্রতিবছর এর এই বার ও বেশ আকর্ষণীয় ভাবে অনুষ্ঠিত হয়েছে মাহে রমজানের ডাক। টানা রমজান মাস জুড়ে এই ইসলামী অনুষ্ঠান চলবে। এই সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোটেল বাজার ব্যাবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন বার্তা মেহেরপুর এর অন্য তম উপদেষ্টা। ক্যামেরা পিছন থেকে সাহায্য করেছে আবু সাঈদ, ছাব্বির, সোসাগ শেখ, সহ আসিক ইসলাম রাব্বি হোসেন ও বিপ্লব রেজা।
