মেহরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের দুইযুগে প্রবেশ উদযাপন করা হয়েছে।
আজ সকাল ১১টার সময় মেহেরপুর রিপোটার্স ক্লাব মিলোনায়তনে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে অনুষ্ঠানের শুরু হয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
মেহেরপুর রিপোটার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান , বিশিষ্ঠ শিক্ষাবিদ মোঃ আলঙ্গির মাষ্টার , কালের কণ্ঠের মেহেরপুর জলা প্রতিনিধি ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, সমাজসেবক সোয়েব রহমান, মেহেরপুর জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান , গাংনি রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমন জনি। আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সদস্য বৃন্দ ও সাংবাদিক মহল।
previous post
