মেহেরপুর প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের বলেন ১৯৭১ সালের ৭ই মার্চ যে ভাষন দিয়েছিলেন সেইদিনই বাংলাদেশের মানুষ মুক্তি- সংগ্রামের ডাক পেয়ে গিয়েছিলেন । বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে পাক হানাদার বাহিনির কাছ থেকে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন , ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লা আল মামুন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদশ্য ইয়ানুছ আলি. সাজেদুর রহমান সাজু, সাইদুর রহমান উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ প্রমুখ
৭ মার্চ উপলক্ষে মেহেরপুর পৌরসভার মেয়রের শ্রদ্ধাঞ্জলি
previous post
