বিয়ের পর অষ্টমোল্লায় বাবার বাড়ি এসে সোনার গহনা চেয়ে নাপেয়ে আভিমানে আত্মহত্যা করেছে আজমিরা খাতুন (১৯) নামের এক নববধু। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মেয়ের পিতার বাড়িতে এ ঘটনা ঘটে। আজমেরি খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের মোসারফ আলীর মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে গত শনিবার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের তাহের আলীর ছেলে শাহিন আলীর (২২) সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। গত সোমবার আজমেরি কার জামাইকে সাথে নিয়ে অষ্টমোল্লায় বাবার বাড়ি আসে। মঙ্গলবার দিবাগত রাত্রে বাথরুমে যাওয়ার নাম করে সে ঘর থেকে বের হয়। এর পর তার বাড়ির পিছনে আম গাছের সাথে তার গলায় দড়ি দেওয়া ঝুলান্ত লাশ পাওয়া যায়।
নিহতর পিতা মোসারফ আলীর জানান, বিয়ের পর মেয়ে আমার কাছে সোনার গহনা জন্য চাপাচাপি করতে থাকে। আমি বলি মা একটু সবুর কর আমি কয়েক দিন পরেই তোকে সোনার গহনা বানিয়ে দিব। সোনার গহনা না দেওয়ার কারণে হয়ত অভিমান করে আমার মেয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে মনে হয়েছে ঘটনাটি আত্মহত্যার। কোনো অভিযোগ না থাকায় ও নিহতর পিতার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোনার গহনা না দেওয়ায় নববধূর অষ্টমঙ্গলায় এসে আত্মহত্যা
previous post
