বারাদী প্রতিনিধিঃ
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ব্যাটমিন্টন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এক দিকে অংশগ্রহণ করে বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও অপর দিকে অংশগ্রহণ করে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়। ফাইনাল খেলায় বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ সেটে পরাজিত করে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়। উক্ত খেলাটি পরিচালনা করেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ লিটন।
