মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে নির্বাচনের প্রাক্কালে সহিংসতায় জোড়া হত্যা মামলার ৬৬ জন আসামির মধ্যে ৫৭ জন আসামি মেহেরপুর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে মামলার প্রধান আসামি আতিয়ার রহমানের নেতৃত্বে ৫৭ জন আসামি মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ৫৭ জন আসামিকে কারাগারে পাঠানো হয়।
মামলার অপর ৭ জন আসামিকে সহিংসতার ঘটনার পর পরই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। বর্তমান তারা কারাগারে
