মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফিজুর রহমান পোলেনকে গ্রেফতার করা জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পোলেন কে গ্রেফতার করা হয়। পোলেন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মনিরুল ইসলামের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ডিবির এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবীব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের মল্লিক পাড়া এলাকায় অভিযান চালান, অভিযান চলা কালে পোলেন এর কাছে থাকা ৬বোতল ফেনসিডিল জব্দ করে ডিবি পুলিশ।
