নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলায় ফসলের সাথে শত্রুতা যেন কাটতেই চাইছে না। আবারো মেহেরপুরের পল্লীতে কলা কেটে তসরুপ করা করেছে দুর্বৃত্তরা।
মেহেরপুর সদর উপজেলার মেমিনপুর মাঠে দুর্বৃত্তরা লক্ষাধিক টাকার কলাক্ষেতের কলা কেটে তসপরু করেছে। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া গ্রামের খেদের খান ছেলে মাহিদ মমিনপুর গ্রামের কালুর ৪ বিঘা জমি লিজ নিয়ে কলার চাষ শুরু করেন। কিছুদিন পূর্বে কলাগাছা কাঁন্দি আসতে শুরু করে।
এদিকে শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই মাঠে হামলা চালিয়ে বিপুল পরিমাণ কলার কান্দি কেটে তসরুপ করে ফেলে রেখে চলে যায়। সকালের দিকে কলার মালিক ও তার পরিবারের লোকজন বিষয়টি দেখে কান্নায় ভেঙে পড়েন এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
