অনেক বাধা ও প্রতিবন্দকতা ডিঙ্গিয়ে সফল রাজনৈতিক ব্যাক্তি হিসেবে প্রতিষ্ঠিত মেহেরপুর পৌরসভার সন্মানিত মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন । মেহেরপুর পৌরসভার সাধারন মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি। মাহফুজুর রহমান রিটন করোনা মহামারীর সময় জীবনের ঝুকি নিয়ে সন্মুক যোদ্ধা হিসেবে কাজ করেছেন। তিনি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের জনগনের বাড়িতে বাড়িতে খাবার নগত অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন। অক্লান্ত পরিশ্রম, সাহস, ইচ্ছা শক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পৌরসভার সকল কর্মকাণ্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়েনর জন্য কাজ করে যাচ্ছেন। পৌরসভার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াসে সবাই প্রসংসায় পঞ্চমুখ । মেহেরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে মহা পরিকল্পনা গ্রহন করেছেন তিনি । গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। সরজমিনে মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকা ঘুরে জানা গেছে , বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকে একজন সহজ সরল মনের অধিকারি দানশীল ও মেধাবী মানুষ । তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন
