মেহেরপুরে জেলা প্রতিনিধি: মেহেরপুর মুজিব নগর থেকে শুরু করতে চান দেশের সকল উন্নয়ন এর কাজ বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে বাংলাদেশ ছাত্রলীগ,মেহেরপুর জেলা শাখার আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ কথা বলেন তিনি। সকাল ধরনের উন্নয়ন মূলক কাজ মেহেরপুর মুজিব নগর থেকে শুরু করতে চান তিনি।
এই সময় তিনি আরও বলেন, আমাদের শিক্ষা অর্জন করতে হবে, মেধার বিকাশ ঘটাতে হবে সেই সাথে মানুষের এর পাশে দাঁড়াতে হবে, এই ছাত্রলীগ সংগঠন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সংগঠন। রাজনীতি প্রথম সোফা হচ্ছে ছাত্রলীগ। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে ছাএলীগ সেই সাথে বঙ্গবন্ধু স্বপ্ন ধারণ করে ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর যেই বার্তা সেটি আমাদের সকল কে বুকে ধারণ করতে হবে। মেহেরপুর জেলা ছাত্রলীগ এর সকল নেতা কর্মীদের একটি কথা বলবো বঙ্গবন্ধুর আমাদের অনেক কিছু দিয়ে গেছেন সেগুলো আমাদের বুকে লাল করতে হবে। আমাদের সব উন্নয়ন মূলক কাজ গুলো এই মেহেরপুর মুজিব নগর থেকে শুরু করতে চাই, মেহেরপুর এর সম্মান বাড়ানোর জন্য আমি সবসময় কাজ করি। মেহেরপুর জেলা ছাত্রলীগ হবে সবচেয়ে আদর্শবান ছাএলীগ। এই সময় কর্মী সভায় মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রলীগ এর সভাপতি আবদুল সালাম বাঁধন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম সাইন, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ সহ মুজিব নগর ও গাংনী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
