নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ক্লাসের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর রবিবার বিদ্যালয় খোলার পর পরই বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ক্লাস এর উদ্বোধন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন ক্লাসের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন বাড়ি বাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত স্বপন চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ সহ বিদ্যালয়ের শিক্ষকগন সেখানে উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে তাদেরকে মাস্ক ও ফুলেল শুভেচ্ছা সহ ছাত্রীদের মধ্যে খাতা, কলম বিতরণ হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীদের হাত ধোয়ানোর পর বিদ্যালয় প্রবেশ করতে দেওয়া হয়।
