নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৫-৩০ বছর পর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর হাত ধরে পাকা রাস্তা হিসেবে রুপ পেতে চলেছে মানিক মিয়া সড়ক।
দীর্ঘ দিন ধরে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর এর ওয়ার্ড রাস্তাটির বেহাল দশা ছিলো, এলাকা বাসির অনেক দিন এর স্বপ্ন ছিলো তাদের এই রাস্তা টি একটি সুন্দর পাকা রাস্তা হবে। সে জন্য মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর কাছে তাদের আসা ছিলো, পৌর পিতা হাওয়াই তিনি তাদের স্বপ্ন পূরণ করবেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর রাস্তা টি পাকা রাস্তা হিসেবে রুপ পেতে চলেছে। সোমবার ১১ টার দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন রাস্তাটির কাজ পরিদর্শন করেন, এবং মুক্তিযুদ্ধের সময় মানিক মিয়া ব্যাপক ভূমিকা রাখায় রাস্তাটি তার নাম অনুসারে রাখা হয়।
