নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনে এমপি সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নাসির উদ্দীন , পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মোখলেছুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
