নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে সাময়িক কর্মহীন বিভিন্ন সংখ্যালঘু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সংখ্যালঘু পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবণ সহ আর্থিক অনুদান বিতরন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমূখ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার ২২ জন হিজড়া, ২০ জন হরিজন সম্প্রদায়, ২০ জন বাসফোঁড়,দলিত সম্প্রদায়সহ ১১৬ জলের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
