নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা কালীন সময়ে মেহেরপুর জেলার কর্মহীন অসচ্ছল শিল্পীদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরে শিল্পীেদের মাঝে চেক বিতরণ করেন। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য প্রমূখ শ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
