মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন এর খোকসা শেখ পাড়াই চলন্ত পাখি ভ্যান এর চাকাই পৃষ্ঠ হয়ে, হাদিসুর(৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসা শেখ পাড়ার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা সুত্রে যানা গেছে, শিশু হাদিসুর রাস্তার পাশে একটি স্থানে খেলা করছিলেন, এমন সময় হঠাৎ করে শিশু হাদিসুর রাস্তার এক দিক থেকে অন্যদিকে আসতে গেলে, আমঝুপির দিক থেকে ছেড়ে আসা ৪জন যাত্রী নিয়ে একটি পাখি ভ্যান এর সা স্বজরে ধাক্কা খেয়ে পিছনের চাকা শিশুটির পেটের উপর দিয়ে চলে যাই। এসময় স্থানিয়রা পাখি ভ্যানটিকে আটকে রেখে শিশু হাদিসুর কে নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক শিশু হাদিসুর কে মৃত ঘোষণা করেন।
