১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলার যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগষ্ট) বিকালে পৌরসভার হলরুমে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ ইউনুস আলী মোহাম্মদ আলিম সাজেদুর রহমান সাজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেহান উদ্দিন মন্টু, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুজ্জামান চমন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএ খালেক, সাধারণ সম্পাদক শান্তির রাজ, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রুমের মোল্লা আমদা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুইট হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামাদ এবং সকল ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।
