মেহেরপুরের গাংনীতে করোনায় আক্রান্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মহিবুল হক মহি মাষ্টার (৭৫) ইন্তেকাল করিয়াছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার(৯আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গার একটি হাসপাতালে তিনি মারা যান।বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম মহি উপজেলার ইউনিয়নের হোগলবাড়ীয়ায় গ্রামের হাজীপাড়ার মৃত হারুন-অর-রশিদের ছেলে।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান,বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম মহিউদ্দিন কিছুদিন আগে করোনায় আক্রান্ত হলে কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গায় একটি হাসপাতালে ভর্তি হন সেখানে তার মৃত্যু হয়।
মহিবুল ইসলাম মহির চাচাতো ভাই বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু জানান,মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম মহি বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন কর্মরত ছিলেন,এরপরে সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি বর্তমানে গাংনী পৌরসভা এলাকার চৌগাছা গ্রামে বসবাস করে আসছেন।
বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলামের মৃত্যুতে শিক্ষক সমিতি নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
