মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেলের আঘাতে এক নারী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টরি দিকে মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুন(৪৫) কাথুলি গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।
নিহতের ছেলে পিন্টু জানান, আমার মা বাড়ির পাশে রাস্তার উপরে দাড়িয়ে ছিলেন। এসয় বেপোরোয়া গতিতে একটি মটোর সাইকেল আমার মাকে ধাক্কা মারে। এসময় আমার মা রাস্তার উপর পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বিকালে কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গাংনী শহরের রমজান আলীর ছেলে শুভ(২৩) লক ডাউনের মধ্যে মটোর সাইকেলের পেছনে বেপরোয়া গতিতে মটোর সাইকেল চালিয়ে আসার সময় তসলিমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ধলা ক্যাম্প পুলিশ খবর পেয়ে শুভকে মটোরসাইকেল সহ আটক করে। পরে গাংনী থানার পুলিশের ওসি বজলুর রহমান খবর পেয়ে ধলা ক্যাম্প থেকে শুভকে থানায় নিয়ে আসে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানায়, আসামী শুভ আটক আছে। নিহতর পরিবার থানায় আসলেই মামলা রজু করা হবে।
