নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম বলেছেন, সরকারি নির্দেশ বিধি নিষেধ মোতাবেক মেনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মেহেরপুরের পুলিশ কাজ করে চলেছে, বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম শনিবার সকালের দিকে মেহেরপুর কলেজ মোড় এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় ধাপের লকডাউনের দ্বিতীয় দিনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের অভিযান চলাকালে একথা বলেন । এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অযাথা মানুষকে বাইরে না আসার আহ্বান জানান।
এ সময় সদর থানার ওসি শাহ দারা খান, ডিবির ওসি জুলফিকার আলী, ট্রাফিক ইনস্পেক্টর বুলবুল আহমেদ সহ পুলিশ, ডিবি, ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
