বিশেষ প্রতিবেদক (বিপ্লব রেজা):
মেহেরপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেড়েছে অতিরিক্ত গার্মেন্টস সহ দোকানপাটে বাড়তি চাপ। দীর্ঘ দিন ধরে লকডাউন থাকায় দোকান পাট বন্ধ থাকায়
সাধারণ মানুষ প্রয়োজনীয় পোশাক সহ মন খুলে কেনাকাটা করতে পারিনি কেও। চলমান লকডাউন শিথিল হওয়াই একটু যেনো স্বস্তি ফিরেছে সাধারণ জনসাধারণের। নিজের পছন্দের পোশাকটি কিনতে পরে খুশি ক্রেতা সহ বিক্রেতা। শহরের বিভিন্ন দোকান মালিকদের সাথে কথা বললে জানান দীর্ঘদিন ধরে করোনা ভাইরাস এর কারণে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই চেষ্টা করছি এই ঈদ কে সামনে রেখে বাড়তি চাপ থাকায় এবার হয়তো লাভবান হবো। যেহেতু করোনা সংক্রমণ বেড়েই চলেছে ফলে আমার মাস্ক পরিধান করে আমাদের জেলা প্রশাসক সহ বাজার কমিটির নির্দেশ মোতাবেক আমার ব্যবসা পরিচালনা করছি।
এই সময় ঈদের কেনাকাটা করতে আসা পরিবার নিয়ে খোকন শেখের সাথে আমাদের প্রতিবেদক বিপ্লব রেজা কথা বললে তিনি জানান দীর্ঘদিন ধরে লকডাউন থাকায় পরিবার নিয়ে অনেক দিন কেনাকাটা করিনি। আজ ছেলে মেয়ে নিয়ে তাদের প্রয়োজনীয় সকল পোশাক সহ আরো অনেক কিছু কিনে দিতে পরে খুব ভালো লাগছে।
