বিশেষ প্রতিবেদক বিপ্লব রেজা:
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মুখে হাঁসি ফুটাচ্ছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। করোনা কালীন সময়ে অসহায় দুস্থ মানুষদের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন তিনি। করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী পোঁছে দিচ্ছেন তিনি।মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু হার। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হচ্ছে চলমান লকডাউন ফলে দোকান পাট সহ সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরেছে, জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে জনসাধারণের। তাই পৌর বাসির জেনো এই মহামারীতে খাদ্য সামগ্রীর অভাবে না খেয়ে থাকতে না হয় সে জন্য পৌরসভার নয়টি ওয়ার্ড এর অতিদরিদ্র সহ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে পৌর মেয়র নিজে গিয়ে খাদ্য সামগ্রী সহ নগত অর্থ প্রদান করছেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে উল্লেখ ছিলো চাল,ডাল,তেল, আলু, সহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক কিছু। এই সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন মেহেরপুর পৌরসভা সবসময় পৌর বাসি সহ জনসাধারণের পাশে সবসময় ছিলো এখনো আছে। আমার করোনা ভাইরাস যখন মেহেরপুরে প্রথম ধরা পড়ে এবং আমাদের জেলা লকডাউন করা হয় তখন থেকেই আমরা খাদ্য সামগ্রী সহ বিভিন্ন জনকল্যাণ মূলোক কর্মসূচি প্রতিনিয়ত করেচলেছি সেই সাথে করোনার দ্বিতীয় ধাপে যখন সারাদেশে দিন দিন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ফলে সরকার সারাদেশে,কঠোর লকডাউন করেছে ফলে আমার পৌর এলাকায় যারা চা দোকানদ্বার, সেলুন দোকানদ্বার, জুতা মিস্ত্রী সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পরেছে, ফলে তাদের জীবিকা নির্বাহ করার কঠিন হয়ে পড়েছে, সেজন্য তাদের যেনো খাদ্য সামগ্রী অভাবে যেনো না খেয়ে দিন পার করতে না হয় সে কারণে আমরা আজও তাদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেচলেছি।
