বার্তা মেহররপুর:
মেহেরপুর মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেছেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার রাফিুউল আলম।
শনিবার বিকালে তিনি মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময়মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,অতিরিক্ত পুলিস সুপার(সার্কেল)অপু সারোয়ার,সহকারি পুলিশ সুপার(শিক্ষানুবিশ)আতিকুর রহমান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, মুজিবনগর টুরিষ্ট ওসি হাবিবুর রহমান,ডিবি অফিসার ইনচার্জ জুলফিক্কার,পুলিশ লাইন আর আই শাহানুর উপস্থিত ছিলেন।
এর আগে তিনি মুজিবনগর পৌছালে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম ফুলেল শুভেচ্ছা জানান।
