শরীফ মাহমুদ
অতিরিক্ত পুলিশ সুপার (add sp) আহসান হাবীব। (৩৯) আজ দিবাগত রাত ১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন, তিনি বিসিএস ৩৩ তম ব্যাচে এপিবিএন উত্তরা ঢাকায় কর্মরত ছিলেন । তিনিসহ বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য মারা গেছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে।
গত বছরের ২৮ এপ্রিল পুলিশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়লে মারা যান ডিএমপির ওয়ারি ফাঁড়িতে ।
পুলিশ সূত্রে জানা গেছে আহসান হাবীব এর মরদেহ দেশের বাড়ি কুমিল্লায় পুলিশি ব্যবস্থাপনায় দেশের বাড়িতে পাঠানো হয় এবং সেখানেই তার দাফন ব্যবস্থা সম্পন্ন হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশ সদস্য আশিকুর রহমান সহ অনেকেই,
তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন ।
